ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে একতার বিরাট অভাব রয়েছে। অন্য কোনো সেক্টরে এত অনৈক্য নেই। তাই শিক্ষকতা পেশায় টিকে থাকতে, অধিকার আদায় করতে ঐক্যের বিকল্প নেই। শিক্ষকদের ব্যক্তিত্ব, পেশাদারিত্ব ও প্রতিশ্রুতি অবশ্যই শিক্ষকসুলভ হওয়া উচিত। কেননা আপনারা মেধার সর্বোচ্চ প্রতিফলন ঘটিয়ে আজ শিক্ষক হয়েছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে কর্মশালাটির সমাপনী অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘এই প্রশিক্ষণের প্রতিটি বিষয় আপনাদের জন্য একেকটি শিক্ষা হয়ে থাকবে।
এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে যেন ভবিষ্যৎ সুন্দর হয়। শিক্ষক হিসেবে আপনাদের বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের দাবি, আন্দোলনের সমাধান করতে হবে। পুলিশ এসে কোনো আন্দোলন সমাধান করবে, আমি তাতে বিশ্বাস করি না।’
জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো সামছুল আলম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
