রাজশাহীঃ ৩ দফা দাবিতে রাজশাহীতে পদযাত্রা ও সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রুয়েট থেকে পদযাত্রা শুরু করে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে জড়ো হয়। সেখানে তারা সমাবেশ করেন এবং তাদের ৩ দফা দাবি তুলে ধরেন।
তাদের দাবিগুলো হলো- ডিপ্লোমা প্রকৌশলীদের কোটার মাধ্যমে পদোন্নতি বাতিল করতে হবে। সরকারি চাকরিতে ১০ম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ডিগ্রিধারী ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করতে পারবে না।
সমাবেশে বক্তারা বলেন, প্রকৌশল পেশার মান রক্ষা এবং প্রকৃত শিক্ষাগত যোগ্যতাকে সম্মান দেওয়ার জন্য এসব দাবি অত্যন্ত যৌক্তিক। তারা জানান, বিভাগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও তাদের আন্দোলন চলমান থাকবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
