এইমাত্র পাওয়া

কুড়িগ্রামে পরীক্ষায় নকল করার অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদরাসা পরীক্ষা কেন্দ্রে চলতি বছরের আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র তাদের এ বহিষ্কার আদেশ প্রদান করেন।

বহিষ্কৃতরা হলেন—ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব, শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।

ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রের সদস্য সচিব আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের সার্চ করে মোবাইল ফোন ও নকল পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.