এইমাত্র পাওয়া

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জরুরি বিজ্ঞপ্তি

ঢাকাঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের শিক্ষা কার্যক্রম ব্যহত করে নিয়মিত মাদরাসা শিক্ষা অধিদপ্তরে গমনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আসার সময় অবশ্যিকভাকে ছুটি অথবা অনুমতিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। এর ব্যতয় হলে প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার ( ১৪ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিত বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীরা নিয়মিত মাদরাসা শিক্ষা অধিদপ্তরে গমন করছেন। এতে একদিকে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঠদান হতে বঞ্চিত হচ্ছে।

মাদরাসার বিভিন্ন কাজে যেমন- এমপিওভুক্তিকরণ, এমপিওভুক্ত মাদরাসায় বিশেষ বরাদ্দ প্রদান, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতি, ডিজি মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন, এমপিও শীটে নাম, পদবি ও বিষয়, জন্ম-তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তনসহ অন্যান্য কাজ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে, সরাসরি ডকেটে পাঠানোর করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কোনভাবেই অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না। প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক-কর্মচারীদের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আসার সময় অবশ্যিকভাকে ছুটি অথবা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে । শাখা কর্মকর্তাদের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এমনপরিস্থিতিতে, এ নির্দেশনা অনুসরণ না করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সর্বশেষ পরিমার্জিত) এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.