চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কুশল বরণ চক্রবর্তী নামে এক শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকারকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
আজ শুক্রবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে পদোন্নতি পরীক্ষার সময় উপাচার্যকে ঘিরে ধরে মব ভায়োলেন্স সৃষ্টি করে তাকে ও উপাচার্যকে লাঞ্ছিত করেছে কিছু শিক্ষার্থী। এটি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কাজ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোটের অন্যতম প্রতিনিধি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায়, জোটের ভারপ্রাপ্ত মুখপাত্র গোপীনাথ ব্রহ্মচারী মহারাজ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার, প্রদীপ কান্তি দে, পিযুষ দাস প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
