নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে অকৃতকার্য কিংবা ফলাফল চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ করতে চাইলে আবেদন করা যাবে আগামী ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত।
পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার, সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
তিনি জানান, পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২-তে। একাধিক বিষয় কোড টাইপের ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে। প্রতি পত্রের জন্য ১৫০ টাকা কেটে নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
