নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৬ খ্রিষ্টাব্দের সব বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা এইচএসসি পরীক্ষা। একই সঙ্গে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণি এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গভাবে ও অনিয়মিত-সকল শিক্ষার্থীরদের অভিন্ন সিলেবাস কার্যকর হবে।
বুধবার (৯ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য বাংলা ও ইংরেজি বিষয়ের নির্ধারিত বইয়ের পরিমার্জিত সংস্করণ করা হয়েছে।
২০২৪ খ্রিষ্টাব্দের আলোকে কারিগরি শিক্ষা বোর্ডের ২ বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল), বিএমটি ও ডিপ্লোমা ইন-কর্মাস শিক্ষাক্রমের বাংলা ও ইংরেজি বিষয়ের অভিন্ন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণি এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গভাবে ও অনিয়মিত-সব শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে। তবে ২০২৬ খ্রিষ্টাব্দের সব বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
