নিজস্ব প্রতিবেদক :
সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। ২৫ জানুয়ারি নির্বাচনের প্রস্তুতি হিসেবে জেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের চিঠি পাঠিয়ে এ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গত ২ জানুয়ারি অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সই করা চিঠিতে বলা হয়, ২০২০ খ্রিষ্টাব্দে মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ থেকে দশম শ্রেণি) ও দাখিল মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আয়োজন করা হবে। তবে অন্য কোনো পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান যেমন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং আলিম, ফাজিল ও কামিল মাদরাসা এ নির্বাচনের আওতায় বলে বিবেচিত হবে না।
বিস্তারিত দেখতে নিচে ক্লিক করুন :
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
