নিজস্ব প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার আয়োজনের রেজিস্ট্রেশন ৬ জানুয়ারি (সোমবার) থেকে শুরু হবে।
রোববার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে মুজিববর্ষের উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন।
তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে এ ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে অনলাইনে রেজিস্ট্রেশন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা (৬ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত থাকবে। তবে, অনুষ্ঠানে আসন সংখ্যা খালি থাকা সাপেক্ষে সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্নকারীরা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। এ জন্য www.event.mujib100.gov.bd এই ওয়েবপেইজে সংযোজিত ডিজিটাল রেজিস্ট্রেশন ফর্মে আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ঐতিহাসিক মুহূর্তে এক অবিস্মরণীয় অধ্যায় হচ্ছে। সেদিন পুরাতন বিমানবন্দর, তেজগাঁও থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হতে ক্ষণগণনা। ক্ষণগণনার উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
