নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসাসমূহে বিদ্যমান শূন্যপদে দ্রুততম সময়ে নিয়োগের উদ্দেশ্যে বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই তালিকা চাওয়া হয়েছে। অধিভুক্ত সব মাদ্রাসার অধ্যক্ষদের এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বিদ্যমান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) স্তরের যে সকল মাদরাসায় অধ্যক্ষ/উপাধ্যক্ষ/ মুফাস্সির/মুহাদ্দিস/আদিব/ফকিহ পদসমূহ শূন্য রয়েছে সে সকল পদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি মাদরাসাসমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের চাকরির শর্তাবলি সংক্রান্ত প্রবিধান-২০২৩ (সংশোধিত) মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশসহ অন্যান্য কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
