ফাজিল-কামিল মাদরাসার শূন্যপদের তালিকা চেয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসাসমূহের শূন্যপদের তালিকা চেয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই তালিকা চাওয়া হয়েছে। অধিভুক্ত সব মাদ্রাসার অধ্যক্ষদের এই চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়,  ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) স্তরের যে সকল মাদরাসায় অধ্যক্ষ/উপাধ্যক্ষ/মুফাস্সির/মুহাদ্দিস/আদিব/ফকিহ ইত্যাদি পদসমূহ শূন্য রয়েছে সে সকল শূন্যপদের তালিকা আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.