৯ম-১০ম শ্রেণির হিসাববিজ্ঞানের পরিমার্জিত প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণের পর নবম ও দশম শ্রেণির হিসাববিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন পরিমার্জন করায় পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করা হয়নি। নবম ও দশম শ্রেণির হিসাববিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন পরিমার্জন করে তা দেশের সব সরকারি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১৯ জুন) মাউশির সহকারি পরিচালক (মাধ্যমিক) জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠি সব প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এর গত গতকাল (১৮ জুন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) রবিউল কবীর চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মাউশির মহাপরিচালককে পাঠানো হয়েছিল। 

ঐ চিঠিতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণির হিসাববিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন পরিমার্জন করা হয়েছে। প্রশ্নপত্র পরিমার্জন প্ৰক্ৰিয়া পাঠ্যপুস্তক মুদ্রণের পরে সম্পন্ন হয়েছে বিধায় পাঠ্যপুস্তকে হিসাববিজ্ঞানের নমুনা প্রশ্ন সংযোজন করা সম্ভব হয়নি। এমতাবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের অবহিতকরণ ও পাঠ প্রস্তুতির সুবিধার্থে পরিমার্জিত নম্বর বিভাজন ও নমুনা প্রশ্ন দেশের বিদ্যালয়সমূহে প্রেরণ করা অতীব জরুরি। অতএব উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসঙ্গে হার্ড ও সফট কপি প্রেরণ করা হলো।

নম্বর বিভাজন ও নমুনা প্রশ্ন দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.