এইমাত্র পাওয়া

বিশেষ মোনাজাতে দেশ-জাতির শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা কামনা

নিজস্ব প্রতিবেদক।।

বিশেষ মোনাজাতে দেশ-জাতির শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা কামনা বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে/ছবি: জাগো নিউজ
দেশ ও জাতির শান্তি-শৃঙ্খলা কামনা এবং নিরাপত্তার স্থায়িত্ব চেয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মোনাজাতে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল ৭টায় বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী প্রথম জামাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে বায়তুল মোকাররম এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

মোনাজাতে দুর্নীতি প্রতিরোধ, পরস্পরের প্রতি আন্তরিকতা বাড়ানো ও আদর্শ সমাজ নির্মাণে সবার সহযোগিতা চেয়ে দোয়া করা হয়। এসময় দেশের উন্নতি-অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও মুক্তির জন্য দোয়া করা হয়।

সকাল ৭টায় প্রথম জামাতের পর বায়তুল মোকাররমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।

শিক্ষাবার্তা /এ/০৭/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.