চাকরি ছাড়লেন সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের ২৭ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বিভিন্ন কারিগরি স্কুল এন্ড কলেজের ২৭ জন ইন্ট্রাক্টর চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

গত রবিবার (১৮মে) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মোঃ নুরুল হাফিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক/কর্মকর্তার আবেদনের ভিত্তিতে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। 

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.