নাটোরঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সার্বিক লেখাপড়ার মান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। যার প্রথম টার্গেট হলো ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সময় বাড়ানো।
তিনি বলেন, ‘বিদ্যালয়গুলোতে শিক্ষকদের অভাব না হয়, সেজন্য যেসব বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক রয়েছেন। তাদের সেসব বিদ্যালয়ে কম শিক্ষক রয়েছেন। সেখানে দিয়ে সামঞ্জস্য করা হবে। এছাড়া শূন্যপদ পূরণ করা হবে। ছুটি কমিয়ে শিক্ষাঘণ্টা বাড়ানোর যায় কিনা সেটা ভাবা হচ্ছে।’
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিন অনেক বেশি। ফলে বছরে অল্প দিন ক্লাস হয়। এগুলোর মাধ্যমে লেখা পড়ার মান উন্নয়ন হবে।’
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা উৎসব ও অভিভাবক সভায় এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক আসমা শাহীন প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
