মুজিববর্ষ গলফ শুরু ৮ জানুয়ারি

ক্রীড়া ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হচ্ছে ‘মুজিববর্ষ কাপ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ’।

আগামী ৮ থেকে ১১ জানুয়ারি গলফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভুটানের গলফাররা।

৭ জানুয়ারি আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ১১ জানুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.