লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার

অনলাইন েডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাদ্রাসার টয়লেট থেকে ইমন হোসেন নামের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে দত্তপাড়া দারুল উলুম একাডেমির মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইমন হোসেন উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কংকশ নারায়ণপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ও নুরুনী প্রথম শ্রেণির ছাত্র।

মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান জানান, শুক্রবার সকালে মাদ্রাসার আবাসিক ভবনের টয়লেট থেকে ইমনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম জানান, নিহত ছাত্রের মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.