মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও কারিগরি পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় ফুলবাড়ী জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক,সহকারী সিনিয়ার শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম,ভক্তি কুমার ঝা,ক্রীড়া শিক্ষক মোঃ হারুন-উর-রশীদ প্রমূখ।
এবার ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী ও ৬ষ্ট শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
