এইমাত্র পাওয়া

নতুন বই হাতে ঘরে ফেরা হলো না রেশমির

বাবা মোহাম্মদ শাহনূর দিনমজুর। পরিবারের ভরণপোষণের পাশাপাশি বড় মেয়ে রেশমিকে (১০) অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন। মা-বাবার স্বপ্ন রেশমি লেখাপড়া করে অনেক বড় চাকরি করবে।

ভালো ফল করে পাঁচ দিন আগে চতুর্থ শ্রেণিতে উঠেছে সে। নতুন শ্রেণিতে ক্লাস শুরুর আগে গতকাল বুধবার রেশমি যাচ্ছিল বিদ্যালয় থেকে নতুন বই আনতে। গতকাল বছরের প্রথম দিন বিদ্যালয়ে বই উৎসবে যাওয়ার পথে ঘাতক ট্রাক কেড়ে নেয় ছোট্ট শিশু রেশমির জীবন। গতকাল বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নগরের পতেঙ্গার সি-বিচ রাস্তার মোড়ে। এ সময় রেশমি রাস্তায় চলাচলরত গাড়ি দেখেই পার হচ্ছিল। কিন্তু ঘাতক বালুবাহী ট্রাকটি রেশমিকে পেছন দিকে চাপা দেয়। এ সময় রেশমির সঙ্গে রাস্তা পার হতে যাওয়া একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সাইমা আক্তার আহত হয়।

নতুন বই আনতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রেশমি নিহতের ঘটনায় ওই বিদ্যালয়ের গতকালের বই উৎসব পরিণত হয় বিষাদে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিকে ঘাতক ট্রাকের চালক আব্দুল খালেদকে (৪৮) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আটক করে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রেশমির চাচি শামীম আকতার বলেন, ‘আমাদের বাড়ি (পতেঙ্গার কাঠগড় ধুমপাড়া) থেকে স্কুলের দূরত্ব আধাকিলোমিটারও হবে না। রাস্তা পার হলেই পাশে স্কুল। ট্রাকের হেলপার ঘুমাচ্ছিল। রেশমি গাড়ি দেখে পার হচ্ছিল। কিন্তু ট্রাকচলকের দোষেই রেশমির এই পরিণতি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.