এইমাত্র পাওয়া

চাকরি ছাড়লেন সরকারি মাধ্যমিকের ১২ সহকারী শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যত্র চাকরি হওয়ায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী এসব শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষকেরা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করায় চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো আর্থিক (পেনশন, আনুতোষিক) ও অনার্থিক সুযোগ-সুবিধা পাবেন না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.