এইমাত্র পাওয়া

সুবর্ণচরে বই উৎসব ২০২০ সম্পন্ন

পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ১ জানুয়ারি ২০২০ খ্রিঃ বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ বাহার উদ্দিনের সভাপতিত্বে বই বিতরন উৎসব -২০২০ অনুূষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএম ইবনুল হাসান ইভেন, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, আজহারুল ইসলাম, ইন্সট্রাক্টর, ইউআরসি, সুবর্ণচর, নোয়াখালী, মোহাম্মদ আবদুর রব, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, আজিজুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, মোঃ ইয়াছিন আরাফাত, প্রধান শিক্ষক, আবদুল্যা মিয়ার হাট জুনিয়র উচ্চ বিদ্যালয়,সুবর্ণচর, মোঃ আব্দুল মন্নান, সহসভাপতি, পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের কাছে নতুন বই হাতে পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিতকরণের জন্যে। তিনি শিক্ষার্থীদের অভিবাবকগণের উদ্দেশ্যে বলেন আজকের শিশু আগামি দিনের কর্ণধার তাই বছরের প্রবথম দিনের বই হাতে পাওয়াকে কাজে লাগিয়ে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ের উপস্থিতি নিশ্চিত করানোসহ পড়ালেখায় অধিক মনোযোগী করে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.