পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ১ জানুয়ারি ২০২০ খ্রিঃ বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ বাহার উদ্দিনের সভাপতিত্বে নতুন পাঠদান ও দোয়া অনুষ্ঠান -২০২০ অনুূষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুর রব, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, মোঃ ইয়াছিন আরাফাত, প্রধান শিক্ষক, আবদুল্যা মিয়ার হাট জুনিয়র উচ্চ বিদ্যালয়,সুবর্ণচর, মোঃ আব্দুল মন্নান, সহসভাপতি, পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আজকের শিশু আগামির বাংলাদেশ। বছরের প্রথম দিনে বই হাতে পাওয়ায় ১ জানুয়ারিই নতুন পাঠদান সম্পন্ন করা সম্ভব হয়েছে। তাই সন্তানদের নিয়মিত বিদ্যালয়ের উপস্থিতি নিশ্চিত করানোর মধ্য দিয়ে পড়ালেখায় অধিক মনোযোগী করে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক করে তুলতে আপনাদেরই অগ্রনী ভুমিকা পালন করতে হবে। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন আবদুল্যা মিয়ার হাট জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রহমত উল্যাহ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
