বিন-ই-আমিনঃঃ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন বর্তমান সরকার যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষা উপহার দেওয়ার জন্য নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছে। ফলে শিক্ষা গ্রহণ করে বেকারত্বের হার কমেছে। বছরের শুরুতে শিক্ষার্থিদের হাতে বিনামূল্যের বই তুলে দিতে সক্ষম হয়েছে। এর আগের সরকার শেখ হাসিনা সরকারের বদনাম করার জন্য ২ কোটি বই পুড়িয়ে দিয়েছিল। তারা কখনো চিন্তা করেনি যে,তাদের ছেলে মেয়েরাও বিনামূল্যের বই পাওয়ার সুযোগ হারিয়েছে। কিন্তু শেখ হাসিনা অবশেষে সফল হয়েছেন। তিনি জনগণের সেবক মনে করেন নিজেকে। আমরা ক্ষমতা দেখানোর জন্য ক্ষমমতায় আসিনি। ক্ষমতা ভোগের জন্য নয়। দেশে একসময় প্রতি বছর খাদ্য ঘাটতি ছিল। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ১ জানুয়ারি ২০২০ খ্রি. বিকাল ৩ টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যের বই বিতরণীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ঝালকাঠির নলছিটিতে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো শাহ আলম,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।উপজেলা একাডেমিক সুপারভাইজার মো বদরুল আমিন ও প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীম। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ ছালেক,প্রচার সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার,নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী মোর্শেদা লস্কর,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দ,দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
