চট্টগ্রামঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হয়।
এর আগে, সকাল ১০টার মধ্যে র কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা এবং ১১টা ১৫ মিনিটে নিজ নিজ আসন নিশ্চিত করা হয়।
ইউনিটটিতে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সব বিষয়, আইন অনুষদভুক্ত আইন, উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা; মনোবিজ্ঞান বিভাগ রয়েছে।
এবার ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় বসতে আবেদন করেছিলেন ৬০ হাজার ৫২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ‘ডি’ ইউনিট ও ‘ডি-১’ উপ-ইউনিটে মোট আসন সংখ্যা ৯৮৮টি। আসনপ্রতি লড়ছেন প্রায় ৬০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
প্রতি সংশ্লিষ্ট ইউনিট-উপ-ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা হবে।
২০২২ খ্রিষ্টাব্দে মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২৪ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়া অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক বা দাখিল বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে (সেকেন্ড টাইমারদের জন্য) তাদের নিজ নিজ সর্বমোট (এমসিকিউ+এসএসসি এবং এইচএসসি-সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর গুণীতক + ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রাপ্ত নম্বর থেকে ৩ (তিন) নম্বর কাটা করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
