এইমাত্র পাওয়া

শিক্ষা ক্যাডারের উপাধ্যক্ষকে অবাঞ্চিত ঘোষণা, পদায়নে বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর তিতুমীর কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরীকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার পদায়নের চিঠি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের পরেই ফুঁসে উঠে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। সাত দিন পরেই শিক্ষা ক্যাডারের এই অধ্যাপক অবসরে যাচ্ছেন। মাত্র সাত দিনের উপাধ্যক্ষ এবং ঢাকা কলেজের বাইরে থেকে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়ার প্রতিবাদে তারা উপাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা পদায়নে বাণিজ্যের অভিযোগ তোলেন। 

রবিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটাত দিকে তালা ঝুলান শিক্ষার্থীরা। এর আগে বিকাল তিনটা থেকে প্রশাসনিক ভবনের সামনে জড় হতে থাকেন তারা।

আরও পড়ুনঃ ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী

এ সময় শিক্ষার্থীরা “নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না চলবে না, সিন্ডিকেট না শিক্ষা? শিক্ষা শিক্ষা, অবৈধ ভাইস প্রিন্সিপাল মানি না মানব না, সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও একসাথে, প্রহসন না শিক্ষা? শিক্ষা শিক্ষা?” ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, বাইরে থেকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেওয়ায় আমরা তার রুমে তালা দিয়েছি। গত ৫ আগস্টের পর ঘোষণা দেওয়া হয়েছিল প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে যোগ্য এবং ঢাকা কলেজ থেকে নেওয়া হবে। কিন্তু প্রিন্সিপাল ঢাকা কলেজ থেকে নিয়োগ দেওয়া হলেও গত দুই মাসে দুটি ভাইস প্রিন্সিপাল বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য আজ থেকে আমরা শিক্ষা উপদেষ্টাকে ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভাইস-প্রিন্সিপাল যদি ঢাকা কলেজ থেকে নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা শিক্ষা উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দিবো। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ক্যাম্পাসে আর কখনো শিক্ষা উপদেষ্টা ঢুকতে পারবে না।

শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, মাত্র ৭ দিনের জন্য তিতুমীর কলেজ থেকে এক শিক্ষককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কেন নিয়োগ দেওয়া হলো? ঢাকা কলেজে কি শিক্ষকের অভাব পড়েছে? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম ইলিয়াস গণমাধ্যমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাইলে সাত বা এক দিনের জন্যও নিয়োগ দিতে পারেন। এটা সম্মানের ক্ষেত্রে দিয়ে থাকেন। আমাদের কলেজে এর আগে একদিনের জন্যও প্রিন্সিপাল দায়িত্ব পালনের ইতিহাস রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম করতে গেলে পরিকল্পনার কিছু বিষয় থাকে যা এত কম সময়ে সম্ভব না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading