এইমাত্র পাওয়া

ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী। তিনি সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। একই সাথে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। গত বৃহস্পতিবার এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরীকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে গত ৭ নভেম্বর ২০২৪ খ্রি: ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক জাহানারা বেগমকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading