এইমাত্র পাওয়া

গাজীপুরের কলেজ শিক্ষক এভারেস্ট জয় করলেন

গাজীপুরঃ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন।

ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন জানান, বাংলাদেশ থেকে ৬ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান ফারুক। সেখান থেকে ৭ নভেম্বর এভারেস্টে যাত্রা শুরু করেন। ১৭ নভেম্বর টানা ১০ দিনের চেষ্টায় এভারেস্টের ১৭ হাজার ৫৯৮ ফুট উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে পৌঁছান তিনি। এরপর বাংলাদেশ সময় বেলা ১১টায় সেখানে তিনি দেশের পতাকা ওড়ান। এরপর সেখান থেকে ১৯ নভেম্বর আমা-দাবালাম বেস ক্যাম্প পৌঁছান।

প্রভাষক ফারুক বলেন, অনেক স্বপ্ন ছিল বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শের। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.