এইমাত্র পাওয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারারের দায়িত্বে সেনা কর্মকর্তা

তানজিদ শাহ জালাল ইমন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ট্রেজারার হলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল (অবসরপ্রাপ্ত) আবু হেনা মোস্তফা কামাল খান।

মঙ্গলবার (২৬ নভেম্বর)  রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে বলে উল্লেখ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২ (১) ধারা অনুসারে আবু হেনা মোস্তফা কামাল খান, কর্নেল (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ সেনাবাহিনী-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রেজারার পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে উল্লেখ করা হয়।##

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.