এইমাত্র পাওয়া

রাজাপুরের একটি মাদরাসায় দুপুর হলেই ছুটি দেওয়ার অভিযোগ

ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপারসহ শিক্ষক-কর্মচারিরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো মাদরাসা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ১০মিনিটে মাদরাসায় গিয়ে দেখা গেছে বন্ধ। জাতীয় পতাকাও নেই। অফিস ও শ্রেণিকক্ষে ঝুলছে তালা।

স্থানীয়রা অভিযোগে জানায়, প্রতিদিন দুপুর হলেই মাদরাসা ছুটি দেওয়া হয়। এরপর দেড়টা ২টা টার দিকে মাদরাসা তালা ঝুলিয়ে মাদরাসার সুপারসহ শিক্ষক-কর্মচারিরা চলে যান। এছাড়া সুপার বিভিন্ন অজুহাতে যথাযথভাবে মাদরাসায় উপস্থিত থাকেন না। উপজেলা মিটিং ও কাজের দোহাই দিয়ে অনুপস্থিত থাকেন তিনি। ওই মাদরাসার শিক্ষক-কর্মচারিদের এমন উদাসিন কর্মকান্ডে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম এবং সঠিকভাবে পাঠদানও হয় না। স্থানীয়দের ক্ষোভ মাদরাসাটিতে ১১ জন শিক্ষক ও ৫ জন কর্মচারিসহ মোট ১৬ জন শিক্ষক কর্মচারি মাসে ২ লাখ ৫৯ হাজার টাকা বেতন উত্তোলন করলেও দুপুরেই ছুটি দিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নেই তেমন শিক্ষার্থী-যথাযথভাবে মাদরাসায় আসে না সুপারসহ শিক্ষকরা। হয় না সঠিকভাবে পাঠদান।

মাদরাসার সুপার জুলফিক্কার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, মাদরাসা বিরতি না দিয়ে একবারে ২টায় ছুটি দেওয়া হয়। বেশ কয়েকদিন ধরেই এ নিয়ম করা হয়েছে, তবে ইউএনও বা উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি জানানো হয়নি, তাদের জানানো হবে। এছাড়া ওই এলাকায় একটি মাহফিলের আয়োজন চলায় শিক্ষার্থীদের উপস্থিতি কম।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা আলম বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদরাসা পাঠদানের সময়। এর ব্যত্যয় ঘটলে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমলে নেওয়া হয়েছে, এ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদরাসার সভাপতি রাহুল চন্দ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading