ঢাকাঃ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৪ নভেম্বর) দ্বিতীয় দিনেও সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন।
সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অধিভুক্তির পর মানোন্নয়ন তো হয়নি, উল্টো পরীক্ষা দিতে জটিলতা এবং ফল প্রকাশেও দীর্ঘসূত্রতাসহ নানা বিড়ম্বনায় পড়তে হয়। সমস্যা সমাধানে সরকার যে সংস্কার কমিটি গঠন করে দিয়েছে তা প্রত্যাখ্যান করে তারা বলেছেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা জানিয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
