এইমাত্র পাওয়া

‘নাগরিকত্ব আইনের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই

’ভারতে সদ্য পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সঙ্গে সে দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম। এ সময় তিনি সবাইকে শান্ত থাকারও আবেদন জানান। সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা একটি ভিডিওতে জামা মসজিদের শাহি ইমাম সঈদ আহমেদ বুখারি বলেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) মধ্যে পার্থক্য রয়েছে।

নাগরিকত্ব সংশোধনী বিল এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। তবে এনআরসি ঘোষণা করা হলেও এখনও সেটি আইনে পরিণত হয়নি। সিএএ-র অধীনে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত মুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। তাই ভারতের মুসলিমদের এর সঙ্গে এ আইনের কোনো সম্পর্ক নেই।’ তিনি এ আইনের বিরুদ্ধে যে প্রতিবাদ বিক্ষোভ চলছে সে সম্পর্কে ইমাম বুখারি বলেন, ‘প্রতিবাদ ভারতের মানুষের গণতান্ত্রিক অধিকার। কেউ আমাদের এটা করা থেকে আটকাতে পারবে না। তবে এটা নিয়ন্ত্রিতভাবে হওয়া উচিত। নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এসময় ইমাম আহমেদ বুখারি সকলকে সংযত থাকারও আবেদন জানান। গত রোববার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষিতে তিনি এই আবেদন জানান। মঙ্গলবার প্রতিবাদ দেখা গিয়েছে পূর্ব দিল্লির সিলামপুর ও ব্রিজপুরীতে। সেখানেও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া ও গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। পুলিশও পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এ ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকটি মামলাও দায়ের করা হয়েছে। এদিকে বিক্ষোভ ঠেকতে আজ বুধবার সকালে উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.