প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের ২৮ ডিসেম্বর আবার পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।হাইকোর্টের এছাড়া পিইসি পরীক্ষায় শিশুদের বহিষ্কারের পর জারি করা রুলের জবাব না পেয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বহিষ্কৃত সকল শিক্ষার্থীর তালিকাসহ আগামী ৮ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) হাজির হতে নির্দেশ দিয়েছেন। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এরপর গত ২১ নভেম্বর হাইকোর্ট প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলে বহিষ্কার হওয়া শিশুদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয় এবং দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়। কিন্তু আজ রুলের জবাব না পেয়ে আদেশ দিলেন হাইকোর্ট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
