এইমাত্র পাওয়া

খালাস পেলেন নোবিপ্রবির প্রতিষ্ঠাতা উপাচার্য খায়ের

নিউজ ডেস্ক।।

দুর্নীতির মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল খায়ের। গত ১৮ আগস্ট নোয়াখালী বিশেষ জজ আদালত তাকে খালাস দিয়ে রায় দেন। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ড. আবুল খায়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে লোক নিয়োগে অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। পরে এই অভিযোগে ২০০৯ সালে তার নামে নোয়াখালীর সুধারাম থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ শুনানি শেষে গত ১৮ আগস্ট আদালত আবুল খায়েরকে নির্দোষ প্রমাণ করে রায় দেন।

নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীরা জানান, আবুল খায়ের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকাণ্ডে কখনই অনিয়ম-দুর্নীতি করেননি। তার সুনাম নষ্ট ও তাকে হয়রানি করার জন্যই লোক নিয়োগের মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.