এইমাত্র পাওয়া

ব্যানারে নিজের ছবি দেখে যা বললেন উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক।।

নিজের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথা বলেছেন৷

তিনি বলেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ ছবি টানিয়ে নয়, কাজের মাধ্যমে দেখান।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরোনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না।

তিনি আরও লেখেন, ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এ ধরনের প্র্যাকটিস বন্ধ করুন।

পোস্টের সঙ্গে বাংলাদেশ রোলার স্কেটিং কমপ্লেক্সের একটি ছবিও শেয়ার করেন তিনি।

ছবিতে দেখা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয়েছে। এছাড়া ব্যানার নিয়ে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.