এইমাত্র পাওয়া

ছাত্র আন্দোলনে হ-তা-হ-তে-র তথ্য পাঠাতে হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত-নিহতদের তথ্য পাঠাতে হটলাইন নম্বর চালু করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য বাতায়ন নম্বর ১৬২৬৩ এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর- হটলাইন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২ এর মাধ্যমে আন্দোলনে আহতদের সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত-নিহতদের তথ্য পাঠাতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.