৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রত্যাশীদের জন্য নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষক পদে নিয়োগের জন্য কেউ ব্যক্তিগত ফোনে কল করেন আবার কেউ অফিসে বারবার ঘোরাঘুরি করেন। এসব থামাতে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রত্যাশীদের জন্য নির্দেশনা জারি করেছে এনটিআরসিএ।

সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়,  এতদ্বারা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ৫ম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় চূড়ান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদনের জন্য ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিত যে সকল প্রার্থী প্রয়োজনীয় সনদপত্র এনটিআরসিএ-এর কার্যালয়ে জমা দিয়েছেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে। বর্ণিত অবস্থায়, ৫ম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এনটিআরসিএ অফিসে ঘুরাঘুরি কিংবা ব্যক্তিগতভাবে কর্মকর্তাদেরকে ফোন না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.