নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলের গঠিত হওয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করার দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিনিধি সভায় এই দাবি জানান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, নতুন কারিকুলাম ঘোষিত হওয়ার পর শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নতুন কারিকুলাম বাতিলের জন্য গত কয়েক বছর যাবৎ বুদ্ধি বৃত্তিক আন্দোলন চালিয়ে আসছে। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই আন্দোলনে ঝাপিয়ে পড়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে সহাযোগিতা করেছে। সংগঠনটি আন্দোলনে অভিভাবকের ভূমিকা পালন করেছে। পরবর্তীতে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের জন্য ১ দফা দাবি নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সাথে রাজ পথে শরীক হয়েছে। বর্তমান দেশ স্বৈরচারমুক্ত। অন্তর্বতী সরকার গঠিত হয়েছে। সরকারের নিকট আমাদের দাবী শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ববর্তী সরকারের আমলের গঠিত হওয়ার সকল ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করতে হবে। যে সমস্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহ প্রধান এবং কর্মচারিদের যে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে (এমপিও এর জন আবেদন) এইগুলো বাতিল করতে হবে। পূর্ববর্তী সরকারের আমলের সমস্ত নিয়োগ নীতিমালা বাতিল করতে হবে। আপাততঃ সমস্ত নিয়োগ স্থগিত রাখতে হবে। ১লা জুলাই ২০২৪ থেকে চাকুরির অবসর বয়স সীমা ৬৫ বছর করতে হবে। একটি প্রজ্ঞাপন জারি করে যে সমস্ত শিক্ষক—কর্মচারী চাকুরিচ্যুত হয়েছেন তাদের পুনর্বহাল করে যাবতীয় বকেয়া বেতন সহ বেতন—ভাতাদি চালু করতে হবে।
সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, নতুন কারিকুলাম ঘোষিত হওয়ার পর শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নতুন কারিকুলাম বাতিলের জন্য গত কয়েক বছর যাবৎ বুদ্ধি বৃত্তিক আন্দোলন চালিয়ে আসছে। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই আন্দোলনে ঝাপিয়ে পড়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে সহাযোগিতা করেছে। সংগঠনটি আন্দোলনে অভিভাবকের ভূমিকা পালন করেছে। পরবর্তীতে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের জন্য ১ দফা দাবি নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সাথে রাজ পথে শরীক হয়েছে। বর্তমান দেশ স্বৈরচারমুক্ত। অন্তর্বতী সরকার গঠিত হয়েছে। সরকারের নিকট আমাদের দাবী শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ববর্তী সরকারের আমলের গঠিত হওয়ার সকল ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করতে হবে। যে সমস্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহ প্রধান এবং কর্মচারিদের যে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে (এমপিও এর জন আবেদন) এইগুলো বাতিল করতে হবে। পূর্ববর্তী সরকারের আমলের সমস্ত নিয়োগ নীতিমালা বাতিল করতে হবে। আপাততঃ সমস্ত নিয়োগ স্থগিত রাখতে হবে। ১লা জুলাই ২০২৪ থেকে চাকুরির অবসর বয়স সীমা ৬৫ বছর করতে হবে। একটি প্রজ্ঞাপন জারি করে যে সমস্ত শিক্ষক—কর্মচারী চাকুরিচ্যুত হয়েছেন তাদের পুনর্বহাল করে যাবতীয় বকেয়া বেতন সহ বেতন—ভাতাদি চালু করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, নতুন শিক্ষা কারিকুলাম বাতিল, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্ট পুনর্গঠন সহ চাকুরী জাতীয়করণ স্বল্প সময়ের মধ্যে হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন বলেন—এই মুহুর্তে প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিষ্ট সরকারের দেশ ধ্বংসের কারিকুলাম বাতিল করতে হবে এবং পাঠ্য পুস্তক সংশোধন করে সৃজনশীল পদ্ধতি প্রনয়ন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জনাব এম. এ. ছফা চৌধুরী, সংগঠনের কো—চেয়ারম্যান মওলানা মো. দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মো. মাইন উদ্দীন, অধ্যাপক এ.কে.এম. আব্দুল আউয়াল, অধ্যক্ষ মো. সেলিম মিয়া, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মোসাররফ হোসেন লিটন, অধ্যাপক এ. এস. এম. বাবুল, মাদ্রাসা শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক এস. এম. বায়েজিত, কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন উর রশিদ গাজী, ঢাকা মহানগর শিক্ষক—কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, শিক্ষক নেতা অধ্যাপক আব্দুল হাকিম ও অধ্যাপক আ. ক. ম. রাকিব উদ্দীন খাঁন, এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষাবার্তা ডট কম/এ/১/৭০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
