নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্থগিত হওয়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষার জন্য নতুন সূচিও প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ জন্য নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে।
নতুন সময় সূচি দেখতে এখানে ক্লিক
এর আগে গত ২৯ জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করে পিএসসি।
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
