এইমাত্র পাওয়া

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. মিজানুর

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জীকে অব্যাহতি দিয়ে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মিজানুর রহমানকে।

গতকাল বুধবার (৭ আগস্ট) তাঁকে নিয়োগ প্রদান করে অফিস আদেশ জারি করা হয়। উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী তিনি সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং পত্র ইস্যুর তারিখ হতে তা কার্যকর হবে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর প্রথম সংবিধির ১৫ (১) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয়ে তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading