নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৈষম্যমূলক প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতির মাঝেই ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন শিক্ষক নেতারা। ওবায়দুল কাদের যদিও বলেন যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, তবুও শিক্ষকরা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
শনিবার (১৩ জুলাই) ধানমন্ডিতে দশ সদস্যের বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ওবায়দুল কাদের এবং অন্যান্য সরকারি প্রতিনিধিগণ। মিটিং শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে আগামী বছর থেকে স্কিম চালু হবে এ বছর নয়।
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিন্নাত হুদা মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, এটি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত নীতিগত কোনো সিদ্ধান্তে আসিনি। আমাদের ফেডারেশনের বৈঠক হবে। ৪০টি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক সমিতিতে বৈঠক করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও বৈঠক করবে, তারপর সিদ্ধান্ত হবে।
ড. জিন্নাত হুদা আরও বলেন. আমাদের কর্মবিরতি চলতে থাকবে। এরই মাঝে বৈঠক হবে এবং সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক ফেডারেশন সিদ্ধান্তে আসলেই গণমাধ্যমকর্মীদের জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে সার্বজনীন পেনশন স্কিম ঘোষণা করা হয়। কিন্তু এই পেনশন স্কিম বৈষম্য মূলক ঠেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য। তাই এই পেনশন স্কিম বাতিল, স্বতন্ত্র বেতন কাঠামো এবং সুপার গ্রেড প্রবর্তনের জন্য সারাদেশব্যপী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই আন্দোলন।
সারাদেশে ৪০টির অধিক বিশ্ববিদ্যালয়ে গত ১ জুলাই থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
