ববিতে ১ম বর্ষের ক্লাস শুরু ২৮ জুলাই

তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮ জুলাই। নবাগত এসকল শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই।

শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৪ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন ১৫৭০ টি। এর বাইরে কোটার সংখ্যা ১২৬ টি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.