নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন শিক্ষাক্রমে চলতি শিক্ষাবর্ষের (২০২৪) মাধ্যমিক পর্যায়ের সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সূচিতে পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩ জুলাইয়ের মূল্যায়ন কার্যক্রম ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ১৩ জুলাইয়ে হওয়ায় এ পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্বে) প্রফেসর মশিউজ্জামান সাক্ষরিত পরিবর্তিত এ সূচি প্রকাশ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
এতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ষান্মাসিক সামস্টিক মূল্যায়নের সময়সূচি ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক সূত্রোক্ত পত্রের এর মাধ্যমে জানানো হয়েছে যে, আগামী ১৩/০৭/২০২৪ তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসেবে এবং প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। NTRCA ঐ দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন।
এমতাবস্থায়, আগামী ১৩/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান, সপ্তম শ্রেণির ইংরেজি, অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রমসমূহ আগামী ০৩,০৮,২০২৪ তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
