এইমাত্র পাওয়া

মুগদা মেডিকেলের নতুন পরিচালক ডা. হাসিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক (চ. দা.) হিসেবে নিয়োগ পেয়েছেন আইইসিডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ডা. এস এম হাসিবুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে মুগদা মেডিকেলের বর্তমান পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামানকে আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.