শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করে থাকেন। এছাড়া প্লাটফর্মটিতে কমিউনিটিতে (হোয়াটসঅ্যাপভিত্তিক গ্রুপ) চালু করার পর থেকে ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা দেখতে পাওয়া গেছে। তাই ব্যবহারকারীদের কথা ভেবে নতুন চমক নিয়ে আসছে প্লাটফর্মটি। এবার কমিউনিটিতে তৈরি করা ইভেন্টে রিমাইন্ডার ফিচার চালু করা হচ্ছে। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যন্ড্রয়েট পুলিশ এর প্রতিবেদন থেকে নতুন এই ফিচার সম্পর্কে জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেকই হোয়াটসঅ্যাপভিত্তিক গ্রুপে ইভেন্ট তৈরি করে থাকেন। কিন্তু দিন শেষে তা অনেকেই ভুলে যায়। তাই ব্যবহারকারীদের সুবিধায় নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় এই প্লাটফর্মটি। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইভেন্ট সম্পর্কে, বা ইভেন্টের বিষয়বস্তু সম্পর্কে গ্রুপ সদস্যদের আগে থেকে মনে করিয়ে দিতে পারবেন।
এর জন্য ব্যবহারকারীদের জন্য ৩টি ধাপ রাখছে হোয়াটসঅ্যাপ। ইভেন্টের ৩০ মিনিট আগে, ২ ঘণ্টা আগে অথবা ১ দিন আগে গ্রুপ সদস্যদের জন্য রিমাইন্ডার চালু করে দিতে পারবে। ভবিষ্যতে এই ধাপগুলো আরও আপডেট করা হতে পারে।
এই ফিচারটি হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারীরা এখন ব্যবহার করতে পারবেন না। বর্তমানে একটি ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। কিন্তু শিগগিরই সকল ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
