এইমাত্র পাওয়া

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার তালিকা চেয়েছে মাদ্রাসা অধিদফতর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (২৮ মে) অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এত্য জানানো হয়। অধিদপ্তর থেকে এ বিষয়ে উপজেলা, থানা ও শিক্ষা অফিসারদের কাছ থেকে এ তথ্য চাওয়া হয়। বিষয়টি অতিব জরুরি বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুর্ণিঝড় রিমালের আঘাতে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত মাদ্রাসাগুলোর তথ্য আগামী ২ জুনের মধ্যে গুগল ফর্মের (https://forms.gle/X2QEj2nfN1rQCN9s8) মাধ্যমে পাঠাতে অনুরাধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.