রাবির টিএসসির বটতলায় হবে আধুনিক মুক্তমঞ্চ

রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘মুক্ত সাংস্কৃতিক চর্চা প্রসারে শহিদ সুরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) বটতলায় আধুনিক মুক্তমঞ্চ নির্মিত হবে।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে একথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলো নামমাত্র মূল্যে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠান করতে পারবে। এছাড়াও পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণেও কাজ চলছে। খুব শিগগিরই এসব বাস্তবায়ন করা হবে।’

আলোচনাকালে উপস্থিত ছিলেন অনুশীলন নাট্যদলের উপদেষ্টা নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তোফা, অনুশীলন নাট্যদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ক্যাম্পাসের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক সংগঠন। যারা ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানে সাংস্কৃতিক আন্দোলন করে থাকে। দীর্ঘদিন ধরেই সংগঠনটি ক্যাম্পাসে সাংস্কৃতিক অগ্রযাত্রার বিকাশ ঘটার লক্ষ্যে পূর্ণাঙ্গ টিএসিসি নির্মাণের দাবি জানিয়ে আসছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.