নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চিকিৎসায় অবহেলা প্রমাণিত হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক খান মো. সাইদুজ্জামানের ‘নিবন্ধন’ ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
মঙ্গলবার বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. লিয়াকত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. খান মো. সাইদুজ্জামানের বিরুদ্ধে মোহাইমিন মোস্তফা নামে এক ব্যক্তি তাঁর বাবার চিকিৎসায় অবহেলা সংক্রান্ত একটি অভিযোগ বিএমডিসিতে জমা দেন। কাউন্সিল অভিযোগকারী ও চিকিৎসক উভয়ের সাক্ষাৎকার নেয়। পরে তদন্ত কমিটি প্রমাণ পায়, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হয়েও ‘গল ব্লাডার মাস’ বিষয়টি ব্যবস্থাপত্রে উল্লেখ করা হয়নি। রোগীর কোনো স্বজনকে গল ব্লাডার ক্যান্সারের বিষয়টি জানানো হয়নি।
এতে আরও বলা হয়, এ অবস্থায় বিএমডিসির আইন অনুযায়ী এ চিকিৎসকের নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করা হলো, যা আজ (৮ মে) থেকে কার্যকর হবে। নিবন্ধন স্থগিতকালীন তিনি কোথাও কোনো প্রকার চিকিৎসাসেবা দিতে পারবেন না। এমনকি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয়ও দিতে পারবেন না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
