নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী- আগামী ১৬ মে থেকে এ অনুষ্ঠান শুরু হয়ে চলবে ৩০ মে পর্যন্ত।
মঙ্গলবার (৭ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান (১৬ মে থেকে ৩০ মে) আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রত্যেক মারদাসা স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করে ইসলামিক সাংস্কৃতিক পক্ষ আয়োজন করবে।
ইসলামিক সাংস্কৃতিক পক্ষ চলাকালে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমও চালু রাখতে হবে। এছাড়া আয়োজনের ছবি, ভিডিও adm.dmeb@gmail.com-এ ই-মেইলে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন শিক্ষাবার্তা’কে বলেন, নির্দেশনা অনুযায়ী- আগামী ১৬ মে থেকে এ অনুষ্ঠান শুরু হয়ে চলবে ৩০ মে পর্যন্ত। প্রত্যেক মারদাসা স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করে ইসলামিক সাংস্কৃতিক পক্ষ আয়োজন করবে। তবে ইসলামিক সাংস্কৃতিক পক্ষ চলাকালে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমও চালু রাখতে হবে। যেন পাঠদানে কোন ব্যাঘাত না ঘটে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
