প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন চিকিৎসকদের উদ্দেশ্য বলেছেন,পেশাগত মানসিকতা নিয়ে দরিদ্র জনগণের সেবায় আন্তরিকতার সাথে কাজ করুন। মানবতার মানষকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছেন। দরিদ্র এলাকার কোনো মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দেওয়ার জন্য চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সকালের প্রতি তিনি আহ্বান জানান।
শনিবার (৭ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিননি এসব কথা বলেন।
মাসিক সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা।
পরে প্রতিমন্ত্রী চিকিৎসকদের সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
