অভয়নগর উপজেলার অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (৭ডিসেম্বর) সকালে ইন্সটিটিউট প্রাঙ্গনে অধ্যক্ষ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্সটিটিউটের পরিচালক আবদুল হামিদ মোল্যা, শিক্ষক বিএম রবিউল ইসলাম, তবিবুর রহমান, বায়েজিদ হোসেন, সাংবাদিক তারিম আহমেদ ইমন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
